রোজদিন ডেস্ক: গ্রীস থেকে জার্মানি যাওয়ার উড়ানে মাঝ আকাশে বিমানের জানলা খুলে চরম বিপত্তিতে পড়লেন এক যাত্রী। গ্রীস ছেড়ে বিমান তখন ১৫ হাজার ফুট উচ্চতায় উঠে গেছে। আচমকা টায়ার ফাটার মত বিকট শব্দে সচকিত হন যাত্রীরা। ৬১ বছর বয়সী এক সার্বিয়ান যাত্রী জানলার পাশে বসেছিলেন। আচমকা সেই জানলা খুলে প্রবল হাওয়া তাঁকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। মাথা, কাঁধ জানলার প্রায় বাইরে চলে গেছিল। সিট বেল্ট বাঁধা থাকায় , তাঁর স্ত্রী ও অন্য যাত্রীদের সম্মিলিত চেষ্টা য় তিনি রক্ষা পান।
বিমান পরে নিরাপদে অবতরণ করে। ওই যাত্রী কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।। গত ১০ জুলাই এই ঘটনা হয়। এর ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক বিস্ময়, আতঙ্ক দেখা দেয়।

Be the first to comment