শিক্ষাকে পণ্য হতে দেবো নাঃ মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: শিক্ষাকে তাঁরা পণ্য হতে দেবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। স্বামী বিবেকানন্দর কথা উদ্ধৃত করে তিনি বলেন,শিক্ষা না হলে মানুষের বৃত্ত পূর্ণ হয় না৷ বি আর আম্বেদকর শিক্ষাকে মৌলিক অধিকার বলেছিলেন।
সোমবার মুখ্যমন্ত্রী বিকাশ ভবনে যান, সব কিছু পর্যালোচনা করেন, পরে তিনি আরও বলেন, শিক্ষা কেন্দ্র, রাজ্যের দায়িত্ব। তাঁরা জাতীয় শিক্ষা নীতি, পি এম শ্রী রূপায়ণ করবেন৷
গত তিন বছর স্কুলগুলির কম্পোজিট গ্রান্ট বকেয়া মিটিয়ে দেওয়া হবে। রাঢ় বঙ্গ সহ জেলায় প্রাথমিক স্কুলগুলির সার্বিক পরিকাঠামো উন্নয়নের কথা বলেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে জানান, যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে, সেখানে সব পরিদর্শন করা হবে। ফি নিয়ন্ত্রণে গুরুত্ব দেন। জানান, শিক্ষাকে পণ্য করতে দেওয়া হবে না।
রাজ্যকে উচ্চ মানের শিক্ষা দিতে সরকার সব রকম প্রয়াস নেবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রাক্তন সরকারকে কটাক্ষ করে বলেন, শিক্ষক নিয়োগ সহ সবেতেই স্বচ্ছতা আনা হবে। মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো হবে।
শিক্ষায় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। এইদিন আই এ এস দুষ্মন্ত নারিয়াল এস এস সি র চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর অবধি আধুনিক শিক্ষা ব্যবস্থা হবে। শুধু মাত্র মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে।
আগামী ১ আগস্ট থেকে মিড ডে মিল খাতে বরাদ্দ পড়ুয়া প্রতি দশ টাকা হচ্ছে। কলকাতায় ইসকন কে তা সরবরাহের দায়িত্ব দেওয়া হচ্ছে।
আজ বিকাশ ভবনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দুই শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ, জগন্নাথ চ্যাটার্জি প্রমুখ মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*