রোজদিন ডেস্ক : ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা সূচিও একই থাকছে। প্রতিবারের মতো সকাল ১০.৪৫ মিনিটে দেওয়া হবে প্রশ্নপত্র। ১১টা থেকে উত্তরপত্রে শুরু করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রথম ১৫ মিনিট দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য। পরীক্ষা চলবে ২টো অবধি।
একনজরে কবে কোন বিষয়ের পরীক্ষা—
১৫ ফেব্রুয়ারি : প্রথম ভাষা
১৬ ফেব্রুয়ারি : দ্বিতীয় ভাষা
১৮ ফেব্রুয়ারি : ইতিহাস
১৯ ফেব্রুয়ারি: ভুগোল
২২ ফেব্রুয়ারি : অঙ্ক
২৩ ফেব্রুয়ারি : ভৌতবিজ্ঞান
২৪ ফেব্রুয়ারি : জীববিজ্ঞান
২৫ ফেব্রুয়ারি : ঐচ্ছিক বিষয়

Be the first to comment