রোজদিন ডেস্ক: দীর্ঘ প্রায় উনিশ বছর পর জনপ্রিয় বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন কলকাতা আসছেন!! সমাজ মাধ্যমে শান্তনু সিনহার এক পোস্ট ঘিরে এই জল্পনা তুঙ্গে উঠেছে।
তসলিমা নাসরিন তাঁর সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র সঙ্গে তাঁর একটি ছবির পোস্টার দেওয়ায় এই নিয়ে রীতিমত চর্চা চলছে।
পোস্টারে লেখা, “তাড়িয়েছিল সিপিএম / ডাকেনি তৃণমূল / বিজেপির জমানায় কলকাতায় আসছেন তসলিমা। “”
তসলিমা নাসরিন এই নিয়ে নিজে আর কিছু লেখেন নি। তবে যেভাবে তিনি এই পোস্টার নিজের সমাজ মাধ্যমে
গুরুত্ব দিয়ে পোস্ট করেছেন, এতে তাঁর আগমনের সত্যতা আছে বলে বিভিন্ন মহল মনে করেন।
শান্তনু সিনহা একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতা। তিনি সমাজ মাধ্যমে জানান, সেকুলার মিশন ট্রাস্ট ও হিউম্যান রাইটস বিয়োন্ড ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ ও আমন্ত্রণে আগামী ১ আগস্ট তসলিমা নাসরিন কলকাতা আসছেন। গত সপ্তাহে এক ই ভাবে অনিন্দিতা শাউ ও তাঁর সমাজ মাধ্যমে এই কথা জানান।
দুটি পোস্টেই দাবি করা হয়, “পশ্চিমবঙ্গ বন্ধু ” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এখানে আসা নিয়ে সব রকম ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।
এই সব পোস্ট নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে।
শান্তনু সিনহা সোমবার ও সমাজ মাধ্যমে জানান, মুখ্যমন্ত্রী র সঙ্গে এই নিয়ে তাঁর কথা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের নভেম্বর মাসে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তসলিমা নাসরিন কে কলকাতা ছাড়তে বাধ্য করা হয়েছিল। মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে জনপ্রিয় বিশ্বখ্যাত লেখিকা কে আর কলকাতা আসার অনুমতি ই দেওয়া হয় নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলেও কার্যত এখানে ব্রাত্য ই ছিলেন তসলিমা নাসরিন। তাঁর প্রিয় এই শহরে না আসতে পারার বেদনা বহুবার প্রকাশ করেছেন তিনি। পালাবদলের এই রাজ্যে তসলিমা নাসরিনের আসার খবরে রীতিমত আলোড়ন উঠেছে। এই সরকার ক্ষমতায় আসার পর সমাজ মাধ্যমে প্রশংসা করেছিলেন তসলিমা।
তাঁর ভারতের কোথাও যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের ও কোন নিষেধাজ্ঞা নেই।
দীর্ঘ প্রায় উনিশ বছর পর তসলিমা নাসরিন এখানে এলে বিজেপির পক্ষে এক বড় প্রাপ্তি হবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
সরকারিভাবে এই নিয়ে এখন ও কিছু জানা যায় নি।

Be the first to comment