নাগাল্যান্ডে বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান নিহত, আহত চার

Spread the love

রোজদিন ডেস্ক: নাগাল্যান্ডে বোমা বিস্ফোরণে অসম রাইফেলস এর এক সেনা জওয়ান নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার বিকেলে চুমৌকেদিমার সুখোভি তে এই মর্মান্তিক ঘটনা হয়। ডিমাপুর শহর থেকে ফেরার সময় এই বিস্ফোরণ হয়৷ তা আই ই ডি ছিল বলে কিছু সূত্র জানায়। পুলিশ তা খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
নিহত সেনা জওয়ান হাবিলদার মহম্মদ ইকবালের এই মর্মান্তিক মৃত্যু তে অসম রাইফেলস তাঁকে শ্রদ্ধা জানিয়েছে।
গত সপ্তাহে মণিপুরের উখরুলে
সন্দেহ ভাজন জঙ্গিদের আক্রমণে দুই জওয়ান নিহত ও কয়েকজন আহত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*