ভেঙে গেল উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম প্রাচীন গোবরডাঙা পুরসভা

পদত্যাগ করলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ১৪ জন কাউন্সিলর

Spread the love

রোজদিন ডেস্ক : ভেঙে গেল গোবরডাঙা পুরসভা। সোমবার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ১০ জন তৃণমূল কাউন্সিলর।শুক্রবার চারজন জমা দিয়েছিলেন। সোমবার দিলেন ১০ জন, সবমিলিয়ে হল ১৪ জন। পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ছিল তৃণমূলের দখলে। একটি বামেদের। তৃণমূলের ১৪ জন কাউন্সিলর পদত্যাগ করলেও বাকি ৬ এবং ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলররা এদিন অবশ্য বিভিন্ন কারণে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। কয়েকদিনের মধ্যে তারা পদত্যাগপত্র জমা দেবেন। বিদায়ী চেয়ারম্যান শংকর দত্ত জানান, নির্বাচনে মানুষ আমাদের চাননি। আমরা ঠিকঠাক পরিষেবা দিতে পারছিলাম না। এছাড়া শারীরিক অসুস্থতাও রয়েছে, পুর পরিষেবা যাতে ব্যাহত না হয় তাই পদত্যাগ করলাম। তবে এতদিন গোবরডাঙ্গার বাসিন্দারা আমাদের কাজ করার যে সুযোগ দিয়েছে তাকে আমরা কুর্নিশ জানাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*