রোজদিন ডেস্ক তেলেঙ্গানায় গত সপ্তাহে কয়েক ঘন্টার মধ্যে নাবালিকা সহ ৬ জন কে নৃশংস ভাবে হত্যায় অভিযুক্ত পি. রাজকুমারের মৃত দেহ উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে রঙ্গারেড্ডি জেলায় পেঞ্জারলা গ্রামের সীমানায় অজ্ঞাতনামা এক জনের মৃতদেহ দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তা পলাতক রাজকুমারের দেহ বলে সনাক্ত করে। তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। মৃতদেহের কাছে একটি সেল ফোন, নগদ ১২৬০ টাকা, বাস টিকিট পাওয়া যায়৷ তাঁর দেহের পাশে হার্বিসাইডের একটি বোতল মিলেছে, এই বিষ পান করে ই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। পুলিশ সূত্রে প্রকাশ, পি রাজকুমার অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রচুর ঋণে জর্জরিত ছিলেন। নিজের সম্পত্তির কিছু অংশ বিক্রি করে কিছু ঋণ শোধ ও করেন। গত মে মাসে এক নাবালিকা কে ধর্ষণের অভিযোগে তিনি গ্রেফতার হন।
জামিনে মুক্ত হয়ে গত ১০ জুলাই রাতে তিনি ওই নাবালিকা, তার মা ও দিদাকে হত্যা করেন। এরপর নিজের স্ত্রী ও দুই সন্তান কেও হত্যা করে বাবা মা কে তা জানান। তাঁরা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দিলে ৬ টি মৃতদেহ উদ্ধার হয়। রাজকুমার নিজেও আত্মঘাতী হবেন বলে জানালেও উধাও হয়ে গেছিলেন। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছিল,কেউ খোঁজ দিলে পুরস্কার ও ঘোষণা করেছিল।
সোমবার তাঁর মৃতদেহ ও উদ্ধার হোল। পুলিশ এই হাড় হিম করা ঘটনা র তদন্ত করছে।

Be the first to comment