- এ বার শ্রাবণী মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী এবং সাধুসন্তরা।
- অধীর চৌধুরী বলেন, ‘আমাদের একটাই দাবি, প্রত্যেকটা ব্লকে একটা করে ট্রাইব্যুনাল খুলতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীদের সমস্যার সমাধান করতে হবে। সরকার পোর্টালের কথা বললেও সেখানে কোনও কাজ হচ্ছে না, পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর।’
- তৃণমূল কংগ্রেসের কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে— তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছ থেকে তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট।
- সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। কবে কোন পরীক্ষা হবে, সেই সূচি জানিয়েছে।সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষা হবে।তবে প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য।১১টা থেকে উত্তর লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা।
- নবদ্বীপের ৪ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর পাল বাজার এলাকার তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হয় রেশন কার্ড, ভোটার কার্ড-সহ বিভিন্ন নথি।
- আজ, মঙ্গলবার এবং আগামিকাল, বুধবার বৃষ্টির পরিমাণ কম থাকবে দক্ষিণবঙ্গে। রথের দিন বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। চলবে শুক্রবার বিকেল বা সন্ধ্যে পর্যন্ত।
- নিউটাউনের কুড়ি নম্বর ট্যাঙ্কের কাছে একটি হোটেলে সোমবার তল্লাশি চালান বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিডি, সাইবার ক্রাইম এবং নিউটাউন টেকনো সিটি থানার তদন্তকারী আধিকারিকেরা। ওই হোটেল থেকে কয়েক কোটি টাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে।
- সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান ম্যাঙ্গালুরু পুলিশের। নতুন করে উরভা থানার আওতাধীন দু’টি এলাকা থেকে আরও ১১ জনকে আটক করা হয়েছে।
- ভিয়েতনামে নৌকাডুবিতে প্রাণ হারানো ১৫ পর্যটকের দেহ ফিরিয়ে আনা হলো ভারতে। সোমবার রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের বিশেষ বিমানে মৃতদেহগুলি নিয়ে আসা হয় মুম্বই বিমানবন্দরে। তার পরে সেখান থেকে নিজ নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা করে বিদেশ মন্ত্রক।
- ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ দিকে যাওয়ার সময় ‘মোমবাসা’, ’আল বাহিয়াহ’ নামে দুটি আমিরশাহির তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

Be the first to comment