রোজদিন ডেস্ক :
নবান্নের অদূরে হাওড়ার চ্যাটার্জি হাটে ভয়াবহ ডাকাতির ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি। রবিবার রাতে পাড়ায় পুজো হচ্ছিল, ব্যবসায়ী দম্পতি সেখানে ছিলেন। বাড়িতে তাঁদের নাবালক পুত্র, কন্যা ছিল। আচমকাই ওই বহুতলের চারতলায় দুষ্কৃতিরা ভিতরে ঢুকে নাবালক ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে চাবি হাতিয়ে লুঠ করে উধাও হয়। বাড়িতে পোষ্য সারমেয় থাকলেও কোন কারণে চিৎকার করেনি। সম্ভবত তাকেও মারধর করে দুষ্কৃতিরা। মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রচুর টাকা, গয়না নিয়ে তারা উধাও হয়। দম্পতি বাড়ি এসে সব জেনে স্তম্ভিত হয়ে যান। পুলিশ তদন্ত করছে। বহুতলের অন্য বাসিন্দারাও কেউ কিছু টের পাননি। এলাকায় এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Be the first to comment