আরও ১২

Spread the love
  1. প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী। রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৭ বছর।
  2. দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন শিল্পী। এদিন সকালে শেষ হল তাঁর লড়াই।
  3. যোগেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. রামমন্দিরের প্রণামী চুরির ঘটনায় অপরাধীদের আড়াল করছে মোদি সরকার, তোপ কংগ্রেসের।
  5. আগামীকাল সোমবার ২৬ অক্টোবর কলকাতা পুরনিগমের ভোটার তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন।
  6. কলকাতা পুরনিগমের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করে ১৪৪ থেকে এবার ২০৯টি করা হয়েছে। এই হিসেবেই এবার ভোটগ্রহণ করা হবে।
  7. ২০৯টি আসনে একাই লড়বে বিজেপি, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের।
  8. আগামী ৩০ অক্টোবর দিল্লিতে তৃণমূলের দুই বিবদমান পক্ষ মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে যৌথ শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন।
  9. ২৬ অক্টোবরের মধ্যে উভয় পক্ষকে প্রয়োজনীয় হলফনামা ও নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
  10. রাজ্যে ক্রমেই চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। চলতি অক্টোবর মাসের প্রথম ২৩ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। আক্রান্তের সংখ্যায় শীর্ষ মুর্শিদাবাদ।
  11. একাধিক বিধিনিষেধ জারি করা সত্বেও রাজ্যে পুজোর সময়ে বাড়ল মদের বিক্রি।
  12. ক্রমশ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। উপকূল এলাকায় বাড়ছে আশঙ্কা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*