১০টা

Spread the love
  1. ‘আকভান’ ঘূর্ণিঝড়ের কারণে জেলায় জেলায় চাষের ক্ষতি হয়েছে। চাষিদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোট ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক ক্ষতিপূরণ পাবেন।
  2. সাইবার প্রতারণার অভিযোগে সিপিএম নেতা আলোক মিদ্যাকে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিশ। অভিযোগ, ভুয়ো সংস্থার নামে ব্যাঙ্কে বিজ়নেস গোল্ড অ্যাকাউন্ট খুলে তিনি প্রতারণার কারবার চালাতেন বলে অভিযোগ। শনিবার রাতে বাঁকুড়ার জয়পুরের ঘটনা। সিপিএম নেতার অ্যাকাউন্ট থেকে প্রায় কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।
  3. শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকন পর্যন্ত এ বার চালু হলো বাস পরিষেবা। রবিবার এই বাসের উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। সোমবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।
  4. পর্যটনে প্রতিযোগিতা নয়, সহযোগিতা। পূর্ব হিমালয়কে আন্তজাতিক পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে বাংলা ও সিকিমের মধ্যে সমন্বয় বাড়ানোর বার্তা দিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
  5. গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকতে পারে। সামান্য হলেও শারীরীর অবস্থার উন্নতি দেখা গিয়েছে। ওঁর অসুস্থতা নিয়ে আমার কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে।’
  6. আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার রাজ্যের সমস্ত স্কুলে ‘সংবিধান দিবস’ পালনের নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর।
  7.  চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা-হুমকিতে আরও কোনও শিথিলতা বরদাস্ত নয়। ২০০৯ সালে পুরনো আইন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।
  8. বিয়েবাড়ি থেকে ফেরার পথে আজ ভোরে বিহারের পাটনার কাছে আত্মগোলায় পথ দুর্ঘটনায় চার জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। গাড়িতে ফেরার সময় উল্টোদিক থেকে আসা ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও চার জন আহত হন।
  9. ফের বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে। দিকে দিকে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ। এক দিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আর অন্যদিকে আওয়ামি লিগের মিছিল।
  10. ভূমিকম্পে কেঁপে উঠল চিনের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। চিনের উরুমকি শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত হানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*