রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী বিজেপি কে অকথ্য, লোভী, বর্ণবাদী, পুরুষ আধিপত্য বাদী ইত্যাদি বিশেষণে ভূষিত করে আক্রমণ শানিয়েছেন। রবিবার সমাজ মাধ্যমে এই সব লিখে তিনি অর্ধনারীশ্বরের ছবি পোস্ট করেন। বিজেপি কে নিশানা করে বলেন, ভারতের আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্য ওরা বোঝে না।।তিনি নিজে গভীর ভাবে দেশের আধ্যাত্মিক, ধর্মীয় ঐতিহ্য অনুধাবন করেছেন বলে জানান।।
উল্লেখ্য, অর্ধনারীশ্বর মূর্তিতে শিব,পার্বতী র একসঙ্গে এক অনুপম সৃষ্টি।। ভারতীয় ঐতিহ্য মন্ডিত এই মূর্তি দেশের বহু প্রাচীন ভাস্কর্য, মন্দিরে দেখা যায়।
সম্প্রতি মা সোনিয়া গান্ধীর আত্মজীবনী, বিলংগিং, এ জার্নি অফ লাভ, প্রকাশ অনুষ্ঠানে তাঁর ছোট বেলার স্মৃতি রোমন্থন করে রাহুল গান্ধী বলেছিলেন, প্রতিবার খাওয়ার সময় তিনি মা কে বাবার কোলে বসতে দেখতেন।
তাঁর এই সহজ সরল বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ঝড় ওঠে।। বিজেপি তাঁর সমালোচনায় মুখর হয়। এর উত্তরে শিবের কোলে পার্বতী র ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন রাহুল গান্ধী। এইদিন ফের অর্ধনারীশ্বর মূর্তির ছবি পোস্ট করে বিজেপি – আর এস এস কে আক্রমণ করেন।

Be the first to comment