Rahul Gandhi-র সম্পদ নিয়ে এলাহাবাদ উচ্চ আদালতের নির্দেশ বাতিল করলো শীর্ষ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক : 
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীর সম্পত্তি নিয়ে এলাহাবাদ উচ্চ আদালতের সিবিআই-ইডি-র তদন্তের নির্দেশ বাতিল করলো শীর্ষ আদালত। আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ এই নিয়ে এলাহাবাদ উচ্চ আদালতের অন্তর্বতীকালীন নির্দেশ খারিজ করে দেয়।
উল্লেখ্য, রাহুল গান্ধীর আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে বিঘ্নেশ শিশির এই মামলা দায়ের করেছিলেন।
রাহুল গান্ধীর আইনজীবী প্রসন্ন এস তাঁর বিরুদ্ধে আনা এই সব অভিযোগের তীব্র বিরোধিতা করেন।
আজ শীর্ষ আদালত এই মামলায় রাহুল গান্ধীকেও একটি পক্ষের অন্তর্ভুক্ত করতে বলেছে। এই মামলা আবার এলাহাবাদ উচ্চ আদালতেই ফেরত পাঠিয়ে প্রথম থেকে তা শুরু করতে হবে বলে তাঁরা জানান।
শীর্ষ আদালত মনে করে, কোন নির্দিষ্ট প্রমাণ বা যুক্তি ছাড়াই উচ্চ আদালত একটি উদ্দেশ্যহীন তদন্তের নির্দেশ দেয়। এই ছাড়া বিচারকের খাস কামরায় এর শুনানি হয়, নথিপত্র ও খামবন্দি রাখায় বিস্মিত তাঁরা।
রাহুল গান্ধীর বক্তব্য, অভিযোগকারী বিঘ্নেশ শিশির আরএসএস, বিজেপি র সদস্য। এর আগেও তাঁর বিরুদ্ধে উনি বিদেশি নাগরিকত্ব-সহ একাধিক বিষয়ে মামলা করেছেন।
আদালত ধারাবাহিক ভাবে তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করার এই বিষয়টি বিবেচনা করেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*