রোজদিন ডেস্ক :
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মাত্র চোদ্দ বছরের কিশোরীকে অপহরণ, খুন করেছিল তারা। দেহ পুঁতে দিয়েছিল ধানক্ষেতে। নিখোঁজ হওয়ার বারো দিন পর তার দেহ উদ্ধার হয়। গত বছর বাসন্তীর (Basanti) এই অপহরণ, হত্যার ঘটনায় তিন অভিযুক্তদের আজ যাবজ্জীবন কারাদণ্ডর নির্দেশ দিলেন আলিপুর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সৌভিক দে। একে তিনি জঘন্যতম অপরাধ বলে মন্তব্য করেন।
গত বছর আচমকাই নিখোঁজ হয়ে গেছিল ওই কিশোরী। তার বাবার অভিযোগে পুলিশ তদন্তে নামে। পরিবারের অভিযোগে তিনজন কে গ্রেফতার ও করে। দীর্ঘ আইনি লড়াই, সাক্ষ্য প্রমাণের পর তিন যুবক বুদ্ধদেব সর্দার, দীপেন কয়াল ও প্রতীক সর্দার দোষী সাব্যস্ত হয়।
এদের মধ্যে বুদ্ধদেবই মূল অভিযুক্ত। সেই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। গলায় ব্লেড চালিয়ে নৃশংসভাবে হত্যা করে।

Be the first to comment