Sonia, Rahul স্ট্যালিনের বাসভবনে, পুনর্বিন্যাস বিল নিয়ে বরফ গলবে কি?

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুনর্বিন্যাস বিলে তাঁদের সমর্থন ঘোষণার পর আজ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ কংগ্রেস, ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দল চেন্নাই-এ ডিএমকে প্রধান স্ট্যালিনের বাসভবনে গেছেন। স্ট্যালিন নিজে তাঁদের সবাইকে অভ্যর্থনা জানান। তিনি ও রাহুল গান্ধী পরস্পরকে আবেগের সঙ্গে আলিঙ্গন করেন। যা নিয়ে আশাবাদী উপস্থিত ইন্ডিয়া জোটের অন্য নেতারাও। গতকালই পুনর্বিন্যাস, মহিলা বিলে তাঁদের সমর্থন ঘোষণা করেন স্ট্যালিন। ২২ জন ডিএমকে সাংসদ বিলের পক্ষে সমর্থন দেওয়া নিয়ে বিচলিত কংগ্রেস আজ ই তাঁর সঙ্গে দেখা করতে যান। সোনিয়া, রাহুল গান্ধীদের দেখে আপ্লুত স্ট্যালিনও। উভয় পক্ষে হৃদ্য পরিবেশে আলোচনা হয়।


সূত্রের খবর, প্রস্তাবিত এই আসন পুনর্বিন্যাস বিল দেশের নির্বাচনী মানচিত্রে আরএসএস, বিজেপির সুবিধা করবে বলে রাহুল গান্ধী ডিএমকে প্রধানকে বলেন।
সোনিয়া, রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের এই গুরুত্বপূর্ণ দৌত্যে উভয় পক্ষের সম্পর্কের বরফ গলবে কিনা তা নিয়ে চর্চা এখন তুঙ্গে। ইন্ডিয়া জোটের আশা, বরফ গলছে। বিল ইসুতে স্ট্যালিনকে তাঁরা পাশে পাচ্ছেন

স্ট্যালিনের বাসভবনে আজ এই গুরুত্বপূর্ণ বৈঠকে পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জি, কংগ্রেসের ডি কে শিবকুমার, রেবন্ত রেড্ডি, সতীশন, কে সি বেণুগোপাল, এম এ বেবি, কপিল সিব্বাল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্ট্যালিনের পুত্র উদয়নিধি, কানিমোঝি, দয়ানিধি মারান প্রমুখ উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*