রাজ্যে তীব্র তাপ প্রবাহের পরেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস! ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার এবং শুক্রবার, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। যার মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া। এই অঞ্চলগুলিতে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

ইতিমধ্যে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এই দাবদাহ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকরভাবে উচ্চ তাপমাত্রা দেখা দিয়েছে। যার ফলে এখানকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। গরম আবহাওয়া বজায় থাকবে। তবে দিনের বেলা আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

গোটা রাজ্যে গরমের দাবদাহে যেন ফুঁটছে বঙ্গবাসী। তেমই কলকাতায় যেন দিনের বেলায় লু বইছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে থাকে। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও, রাতের দিকে হালকা থেকে মাঝারি ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে আবহাওয়া দপ্তর।বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সীমার থেকে কিছুটা কম। শহরের আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৮৫ শতাংশের মধ্যে ওঠানামা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*