রোজদিন ডেস্ক, কলকাতা:- রোডের মাঝে হঠাৎই চলন্ত গাড়িতে লেগে গেল আগুন, কোনো মতে প্রাণে বাঁচলেন ড্রাইভার সহ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জেলেপাড়া ব্রিজের উপর। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের ঐ স্করপিও গাড়টি চলতে চলতে হঠাৎই থেকে যায় তারপরই আস্তে আস্তে ফুলকি দিয়ে জ্বলে যায় আগুন। আর তারপরই দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারা কোনো মতে উদ্ধার করেছেন ড্রাইভার সহ যাত্রীদের।

এটি একটি প্রাইভেট গাড়ি। ঘটনাস্থলে উলুবেড়িয়ার ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে অতি তৎপর হয়ে আগুন নেভান গাড়িটির ততক্ষনে অনেকটাই পুড়ে গেছে। তবে কি কারণে এই আগুন তার যথাযথ কারণ না জানা গেলেও অনুমান করা যাচ্ছে শট সার্কিট থেকেই লেগেছে এই আগুন।

Be the first to comment