মৌসুমীর রান্নাঘর- নবাবী চিকেন চপ

Spread the love

মৌসুমী রায় সরকার (বিভাগীয় প্রধান) 

আজকের রন্ধনশিল্পী স্বপ্না দে 

আজকের রান্না ‘নবাবী চিকেন চপ ‘

আজকের রান্না নবাবী চিকেন চপের উপকরণ ও পদ্ধতি নিচে দেওয়া হল :- 

রেসিপি :-
নবাবী চিকেন চপ
উপকরণ :-
চিকেন কিমা ২০০ গ্ৰাম
লেবুর রস ১ টেবিল চামচ
ব্রেডক্রাম্ব ১০০ গ্ৰাম
বেসন ৫০ গ্ৰাম
কর্ণফ্লাওয়ার ৫০ গ্ৰাম
সাদা তেল ২৫০ গ্ৰাম
পিঁয়াজ কুঁচি ১/২কাপ
রসুন কুঁচি ১ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা কুঁচি ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
সেদ্ধ আলু ১ টা ( গ্ৰেট করা)
ডিম ১ টি
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
নুন ও চিনি স্বাদমতো

প্রণালী:-
প্রথমে চিকেন কিমা লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে ৩০ মিনিট। ৩০ মিনিট পর একেএকে চিকেন কিমার মধ্যে দিতে হবে পিঁয়াজ কুঁচি, আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা কুঁচি ,গ্ৰেট করা সেদ্ধ আলু , গরম মশলা গুঁড়ো,হলুদ গুঁড়ো ,বেসন আর স্বাদমতো চিনি ও নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর কর্ণফ্লাওয়ার ও ডিমের একটা ব্যাটার তৈরী করে নিতে হবে। এরপর ঐ চিকেন এর মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে চাপের আকারে গড়ে নিতে হবে। তারপর চপ গুলো ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্ব এর মধ্যে কোট করে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে ১ ঘন্টা। ১ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সাদা তেল গরম করে লাল লাল করে দুপিঠ ভেজে তুলে নিতে হবে। তারপর টমেটো সস এর সাথে গরম গরম পরিবেশন করতে হবে “নবাবী চিকেন চপ”।

(তাহলে এবার বানিয়ে ফেলুন খুবই সহজ উপায়ে চট জলদি তৈরি সুস্বাদু ‘নবাবী চিকেন চপ’ আর গরম গরম পরিবেশন করুন ও পরিবারের সাথে উপভোগ করুন। আবারো আসবো নতুন নতুন রেসিপি নিয়ে রোজদিনে মৌসুমীর রান্নাঘর সেগমেন্টে)

আপনাদের জন্য একটি ভালো খবর , এবার থেকে মৌসুমীর রান্নাঘর এ প্রতি শুক্রবার থাকছে আমিষ রেসিপি এবং শনিবার থাকছে নিরামিষ রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোজদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*