মৌসুমীর রান্নাঘর – হায়দ্রাবাদী চিকেন

Spread the love

মৌসুমী রায় সরকার (বিভাগীয় প্রধান) 

আজকের রন্ধনশিল্পী শ্রীপর্ণা দে 

আজকের রান্না হায়দ্রাবাদী চিকেন

আজকের রান্না হায়দ্রাবাদী চিকেন এর উপকরণ ও পদ্ধতি নিচে দেওয়া হল :- 

হায়দ্রাবাদী চিকেন

উপকরণ :- 
চিকেন ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি দুটো বড়
রসুন বাটা দেড় টেবিল চামচ
আদা বাটা এক চা চামচ
টমেটো বাটা তিন টেবিল চামচ
টক দই 2 টেবিল চামচ
চিনি হাফ চা চামচ
নুন পরিমাণ মত
সাদা তেল তিন টেবিল চামচ
পাতিলেবুর রস এক টেবিল চামচ
নারকেলের দুধ এক কাপ
চিকেন মশলা এক চা চামচ
জায়ফল বড় একটা
গোটা জিরে এক টেবিল চামচ
গোটা ধনে এক টেবিল চামচ
মেথি হাফ চা চামচ
নারকেল কোরা তিন টেবিল চামচ
কাজুবাদাম এক টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ
দারচিনি এক টুকরো
লবঙ্গ চারটে
এলাচ চারটে।

প্রণালী :- 

জায়ফল,জিরে ,ধনে মেথি ,নারকেলকোরা কাজুবাদাম ,দারচিনি লবঙ্গ ,এলাচ, শুকনো কড়াইতে একটু নেড়ে মিক্সারে গুঁড়ো করে নেব।
এর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভাজা মশলা তৈরি করে নেব।
চিকেনটা অল্প নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। কড়াইতে দেব সাদা তেল
গরম হলে দেব পেঁয়াজ কুচি ।

ভাজা ভাজা হলে এর মধ্যে নুন ,আদাবাটা, রসুন বাটা ,টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো।

দু-তিন মিনিট নাড়ার পরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চিকেনটা।
চিকেনের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দু-তিন মিনিট রান্না করবো।
দু তিন মিনিট বাদে টক দই ফেটিয়ে দিয়ে দেব।
আর দেবো চিনি। দিয়ে দেবো ঢাকা।
এবারে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করব।
এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেখান থেকে দু টেবিল চামচ ভাজা মসলা দিয়ে দেব । ভালো করে মিশিয়ে দেব।
এবার দেবো চিকেন মশলা আর নারকেলের দুধ। ভালো ভাবে মিশিয়ে ফুটতে দেব ।
গ্রেভিটা ঘন হয়ে এলে পাতিলেবুর রস ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে গরম গরম পরিবেশন করব।

(তাহলে এবার বানিয়ে ফেলুন খুবই সহজ উপায়ে চট জলদি তৈরি সুস্বাদু ‘হায়দ্রাবাদী চিকেন’ আর গরম গরম পরিবেশন করুন ও পরিবারের সাথে উপভোগ করুন। আবারো আসবো নতুন নতুন রেসিপি নিয়ে রোজদিনে মৌসুমীর রান্নাঘর সেগমেন্টে)

আপনাদের জন্য একটি ভালো খবর , এবার থেকে মৌসুমীর রান্নাঘর এ প্রতি শুক্রবার থাকছে আমিষ রেসিপি এবং শনিবার থাকছে নিরামিষ রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোজদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*