ফের অনশনে চাকরী হারা শিক্ষকরা, কি তাঁদের দাবী..? – জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার দুপুরে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ‍্য’ শিক্ষক-শিক্ষিকারা। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার দাবি জানানো হলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অধিকার মঞ্চের আট জন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারবেন।

এর পরেই শিক্ষকদের প্রতিনিধিদল চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা বৈঠক করে। তবে আন্দোলনকারীদের দাবি এতে কোনও রফাসূত্র বার হয়নি। তারপর তাঁরা নিজেদের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেন, সমস্ত দাবি মেনে না-নেওয়া পর্যন্ত আমরণ অনশন চালানো হবে। রাত ১২টা থেকেই সেই অনশনে অংশ নেন এক জন শিক্ষিকা এবং ন’জন শিক্ষক।

চাকরিহারাদের দাবিগুলি হল— ১. সুপ্রিম কোর্টে পিটিশন রিভিউ ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরিকল্পিত ভাবে নতুন পরীক্ষার ফর্ম পূরণ করানো যাবে না।

২. ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’-দের ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে।

৩. রি-প্যানেলের ব্যবস্থা করে চাকরি ফিরিয়ে দিতে হবে।

৪. যাঁরা ‘যোগ্য’, তাঁদের নামের তালিকা প্রকাশ করে, তা যাচাই ও প্রত্যয়িত করতে হবে এসএসসিকে।

৫. সুপ্রিম কোর্টের কাছে আবেদন, নিরপরাধ শিক্ষক-শিক্ষিকাদের ন্যায়বিচার ফিরিয়ে দিতে রায় পুনর্বিবেচনা করা হোক।

৬. যোগ্য চাকরিহারাদের চাকরি যে কোনও মূল্যে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে।

৭. অবিলম্বে এই দাবির সপক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*