রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। পরিবার সূত্রের খবর ৫৩ বছর বয়সী সঞ্জয় কাপুর বৃহস্পতিবার পোলো খেলছিলেন, তখন তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসা ব্যবস্থা যথাযথ থাকলেও সাড়া দেননি তিনি।
প্রসঙ্গত ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। তাঁদের দু’টি সন্তান রয়েছে, সামাইরা ও কিয়ান। দশ বছর একসঙ্গে থাকার পর, কারিশমা ও সঞ্জয় আলাদা থাকতে শুরু করেন। ২০১৬ সালে এই দম্পতির আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। পরে, সঞ্জয় প্রিয়া সচদেবকে বিয়ে করেছিলেন।
তবে এর আগে ২০১৪ সালে করিশ্মা কাপুর তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এমনকি মধুচন্দ্রিমার সময় তাঁকে নিলামে তোলার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগও তুলেছিলেন। যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল।

Be the first to comment