কাল যাত্রীসেবা দিবস পালন বিমানবন্দরে (AAI), নেপথ্যে নমোর জন্মদিন?

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল সব বিমানবন্দরে যাত্রী সেবা দিবস পালন করবেন ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI)। এই উপলক্ষে কলকাতা-সহ পূর্বাঞ্চলের বিমানবন্দর গুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালনের জন্য এই সব কর্মসূচি নেওয়া হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন। কলকাতা যাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও কর্মকান্ড নিয়ে কাল এক প্রদর্শনীর উদবোধন হবে। ২৬ সেপ্টেম্বর অবধি তা চলবে।

AAI-এর পূর্বাঞ্চলের কার্যনির্বাহী  আঞ্চলিক অধিকর্তা নিবেদিতা দুবে জানান, যাত্রীদের সেবা, সুরক্ষাকে তাঁরা সদাসর্বদা অগ্রাধিকার দেন, হৃদয়ে রাখেন। যাত্রী সেবা দিবস উপলক্ষে আগামী কাল পূর্বাঞ্চলের সব বিমানবন্দরে যাত্রী দের স্বাগত  জানাতে নানা ঐতিহ্য মুলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। থাকবে বিশেষ  সহায়ক পরিষেবা, বৃক্ষরোপণ, লোকনৃত্য, শিশুদের ছবি আঁকা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।  বিমানবন্দর, আকাশ পথ ইত্যাদি ক্ষেত্রে পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে উদ্যোগ নেওয়া হবে। যাত্রীরা তাঁদের মতামত জানাতেও পারবেন।

সদ্য ভোটমুখি বিহারের পূর্ণিয়ায় সর্বাধুনিক সুযোগসুবিধাসম্পন্ন বিমানবন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। নিবেদিতা দুবে জানান, আঞ্চলিক ভাবে যোগাযোগের সুবিধা, উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার জন্য AAI যে প্রতিশ্রুতি বদ্ধ,  পূর্ণিয়া এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সারা দেশের বিমানবন্দর গুলিতে যাত্রী সেবা দিবস পালিত হলেও পূর্বাঞ্চলের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে।  চলতি বছর বিহারে, আগামী বছর পশ্চিমবঙ্গ, অসমের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই উদ্যোগ।  ইতিমধ্যে প্রধানমন্ত্রী ভোটমুখি এই রাজ্যগুলিতে একাধিকবার এসেছেন।

আগামীকাল প্রধানমন্ত্রীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিজেপিও নানা উদ্যোগ নিচ্ছে। সমাজ কল্যাণে প্রধানমন্ত্রীর অবদানের কথা মাথায় রেখে পালিত হবে সেবা পক্ষ। ভোটমুখি বিহারে পিতৃপক্ষ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মকান্ডে দলের বহু নেতা যোগ দিতে পারেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নতুন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র-সহ ১৫ টি উন্নয়ন মুলক প্রকল্প র সূচনা করবেন। বিজেপি শাসিত ওড়িশায়  রাজ্য সরকার,  “মায়ের নামে একটি গাছ” প্রকল্প করছে, আগামীকাল  একদিনে ৭৫ লক্ষ চারা রোপণ-এর কর্মসূচি নেওয়া হয়েছে।

উত্তর প্রদেশে  মহিলা ও কিশোরী দের স্বাস্থ্য রক্ষায় হবে “পোষণ অভিযান”, এই ছাড়া কৌশল মহোৎসব এর আওতায় ৭৫০০ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে। নমো বন ও নমো উদ্যান স্থাপনের সূচনাও করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*