- এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যাত্রীসেবা দিবস পালন করবে ১৭ই সেপ্টেম্বর ২০২৫। যাত্রীদের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন তাদের শুভযাত্রার ব্যবস্থা করতে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
- কলকাতায় নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা। টেট উত্তীর্ণদের পাশাপাশি মাদ্রাসা চাকরিপ্রার্থীরা বিকাশ ভবন অভিযানে।
- সেনাবাহিনীকে এতটা স্বাধীনতা কেউ দেয়নি। যে রাজনৈতিক সদিচ্ছা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখাচ্ছেন তা প্রশংসারযোগ্য । তাঁকে দেশপ্রেমের কান্ডারি বলে উল্লেখ করলেন লেফটেন্যান্ট কর্নেল ধ্রুবজ্যোতি চন্দ্র। তিনি অবসরপ্রাপ্ত সেনাকর্তা।
- নিজের কোম্পানির একশ কোটি ডলার শেয়ার কিনলেন টেসলার মালিক ইলন মাস্ক। হঠাৎ বাড়ল টেসলার শেয়ার দর। কিন্তু তা কয়েক ঘণ্টার জন্য।
- প্রখ্যাত দাবারু বৈশালী রমেশবাবুকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈশালী গতবারের মতো এবারও ফিডে মহিলা গ্র্যান্ড সুইস জয় করেছে।
- মিমির পর অঙ্কুশ ED-র তলব। তৎপরতায় ইডি। যুবরাজ সিং, সনু সুদ, রবিন উথাপ্পাকেও তলব।
- ভারত থেকে তাড়ানো হবে ষোল হাজার বিদেশিকে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা। ড্রাগ ব্যবসার সঙ্গে এরা জড়িত। মায়ানমার মালয়েশিয়া বাংলাদেশ, ফিলিপিনস্, ঘানা প্রভৃতি দেশের বাসিন্দা এই ব্যক্তিরা ড্রাগ পাচার বেআইনি মাদক বিক্রি ও ব্যবসার সঙ্গে যুক্ত। এতদিন ভারতীয় জেলে ছিলেন, এবার তাদের বের করে দেওয়া হবে দেশ থেকে।
- সিকিমে পাহাড়ি ধস। ধসের কারণে রাস্তায় যান চলাচল ব্যাহত।
- তিন মাস বন্ধ থাকার পর জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চল খুলে দেওয়া হল। জলদাপাড়া, গরুমারা জঙ্গলে হাতির খেলা দেখতে উৎসুক মানুষ।
- উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দুই জেলায় অতি ভারি বৃষ্টি। দক্ষিণবঙ্গেও কলকাতায় আকাশের মুখ ভার। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
- মধ্যপ্রদেশের ইন্দরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি লোকালয়ে ঢুকে পড়ে, দুজনের মৃত্যু হয়। পরে ট্রাকটিতে আগুন ধরে যায়। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ
- পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন। চারিদিকে সাজো সাজো রব। চলছে নিরাপত্তা জনিত প্রস্তুতিও। দক্ষিণ কলকাতার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখলেন জয়েন সিপি মিরাজ খালিদ।
- রাজ্যজুড়ে ঘূর্ণাবর্ত। নিম্ন চাপের প্রভাবে বৃষ্টি। দুর্গাপূজায় বৃষ্টি অবশ্যম্ভাবি বলেছে আবহাওয়া দপ্তর ।রান্না পুজোর দিনেও বৃষ্টি। বিশ্বকর্মা পূজোর পর থেকে বৃষ্টি কমলেও জলীয় বাষ্প আপেক্ষিক আদ্রতা বেড়ে যাবে ফলে গরম লাগবে। মহালয়ার দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- দেরাদুনে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা দেখতে সেখানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । উদ্ধার কার্য চালাচ্ছে এন্ ডি আরএফ, এসডিআরএফ।
- গাজায় ইজরায়েলি হামলা। ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

Be the first to comment