বেটিং অ্যাপ, এবার ED-র তলব পেলেন যুবরাজ, উথাপ্পা, সোনু সুদও

Spread the love

রোজদিন ডেস্ক : যত দিন যাচ্ছে, বেটিং অ্যাপে জড়িত থাকার দায়ে ED-র শ্যেন দৃষ্টিতে পড়ছেন খেলা, অভিনয় জগতের তারকারা। এবার নামী ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উথাপ্পাকে তলব করলো ED। তাদের ডাক পেয়েছেন বিশিষ্ট অভিনেতা সোনু সুদও। সমাজসেবা জনসেবা ইত্যাদি কর্মকান্ডে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।
গত কালই দিল্লির ED দফতরে হাজিরা দিয়েছিলেন রাজ্যের নামী তারকা মিমি চক্রবর্তী। দীর্ঘ নয় ঘন্টার পর তিনি ওখান থেকে বেরোন।
আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ED-র তলবে হাজির হতে বলা হয়েছে ক্রিকেটের দুই নামী তারকা রবিন উথাপ্পা ও যুবরাজ সিং-কে।
কোভিডকালে আমজনতার সহায়তায় হাত বাড়ানো অভিনেতা সোনু সুদও ইডির নজরে। তাঁকেও ডাকা হয়েছে বলে প্রকাশ।
বেটিং অ্যাপ নিয়ে ইডির এই তৎপরতায় ক্রীড়া, অভিনয় জগতে এখন রীতিমত কম্পন দেখা দিয়ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*