রোজদিন ডেস্ক : মেঘভাঙা প্রবল বৃষ্টিতে (heavy rain) স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে। বৃষ্টির ভ্রূকুটিতে চিন্তায় এই রাজ্যও। পুজোর মুখে বৃষ্টি চলতে থাকলে সব মহলেই ক্ষতির আশংকায় চিন্তিত রাজ্যও। উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভারী বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমেছে। প্রতিবেশী সিকিমের পরিস্থিতি ও উদবেগজনক।
হিমাচলের মান্ডিতে প্রবল বৃষ্টিতে বাড়ি ধসে একই পরিবারের তিন জন প্রাণ হারিয়েছেন। কাল রাতভর বৃষ্টির জেরে একটি আস্ত বাস স্ট্যান্ড জলের তলায়, কুড়িটির বেশি সরকারি বাস, বহু দোকান, পাম্প ইত্যাদি জলের তলায়। রাজধানী সিমলাতেও বহু গাড়ি ভূমি ধসের কবলে।
উত্তরাখন্ডের পরিস্থিতিও উদবেগজনক। আজ সকালে হড়পা বানের কবলে পড়ে বহু বাড়ি, গাড়ি, এমন কি সেতুও ক্ষতি গ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুন গিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদবেগ ব্যক্ত করেছেন।
এই রাজ্য-সহ সারা দেশেই উৎসবের মরসুম শুরু হয়েছে। প্রকৃতির এমন রুদ্র রোষ চললে আমজনতার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যা নিয়ে সব রাজ্যই কম-বেশি চিন্তিত। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সদাসতর্ক থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

Be the first to comment