রোজদিন ডেস্ক, কলকাতা:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো তথা প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বাড়ি ভেঙে ফেলা হল! এ ঘটনায় চরম নিন্দা জানিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য।
নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, “এটা কি নিছকই একটি বাড়ি ভাঙা? না, এটা ইতিহাসকে ধ্বংস করা, একটি স্মৃতিকে অপমান করা, সর্বোপরি বাঙালি জাতিসত্ত্বার আত্মপরিচয় মুছে দেওয়ার অপচেষ্টা। যে পশ্চিমবঙ্গ একদিন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু বাঙালির সম্ভ্রম, সংস্কৃতি রক্ষার জন্য তৈরি করেছিলেন, সেই পশ্চিমবঙ্গেই আজ হিন্দু সাংস্কৃতিক গর্ব ক্রমশ ধূলিসাৎ করা হচ্ছে। এই অমার্জনীয় ঘটনা শুধু লজ্জাজনকই নয় সমগ্র বাঙালি জাতির জন্য অপমানজনক।’
তিনি আরোও লেখেন, ‘সংস্কৃতিপ্রেমী, শিক্ষিত বাঙালি সমাজের প্রত্যেকের জেগে ওঠার সময় এখনই — নয়তো ভবিষ্যৎ প্রজন্ম একদিন শুধুই ধ্বংসাবশেষ খুঁজে পাবে’।

Be the first to comment