কন্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে এলেন অভিষেক ব্যানার্জি

Spread the love

রোজদিন ডেস্ক : 
দুবার গরহাজির থাকার পর আজ বিধাননগর আদালতে কন্ঠস্বরের নমুনা দিতে এলেন সাংসদ অভিষেক ব্যানার্জি।
দুপুর ১২ টার কিছু আগে তিনি এখানে আসেন। এর আগে আদালত তাঁকে এই নমুনা দেওয়ার নির্দেশ দিলেও তিনি দুবারই তা এড়িয়ে গেছেন। আদালতের করা নির্দেশে আজ তিনি এখানে এসেছেন। তাঁর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে।
এই প্রতিবেদন লেখা অবধি তিনি ভিতরেই আছেন।
এই বিষয়ে অভিযোগকারী রাজীব সরকারও আজ এখানে এসেছেন।
উল্লেখ্য, ডিজে বক্তব্যর মাধ্যমে হুমকি দেওয়ার দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তিনিই ওই কথা বলেছিলেন কিনা তার জন্য আদালত তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*