কালীঘাট তৃণমূলের শহিদ দিবস: হাজরায় নারাজ তৃণমূল, রাজ্যকে বিকল্প জায়গা জানাতে বলল আদালত

Spread the love

প্রতিবেদন: এই বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাই শহিদ দিবস পালন করতে পারবে না কালীঘাট তৃণমূল। বুধবার মমতাপন্থী তৃণমূলের মামলার পরিপ্রেক্ষিতে একথা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাদের শহিদ দিবসের সমাবেশে কতজন আসতে পারেন, সেকথা এদিন জানতে চান বিচারপতি সৌগত ভট্টাচার্য। জবাবে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ১৫ থেকে ২০ হাজার মানুষ আসতে পারেন। এরপর কল্যাণের সওয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। তৃণমূলে ভাঙন তৈরি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মতলা বন্ধ না করে অন্যত্র করুন। হাজরায় করতে পারেন।হাজরা মোড়ের প্রস্তাবের জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওখানে সম্ভব নয়। কারণ, ওখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব অনেক, লোকজনের আসতে অসুবিধা হবে। এরপর বিচারপতি পুলিশকে বলেন কালীঘাট তৃণমূলকে ডোরিনা ক্রসিং অথবা এসপ্ল্যানেড ইস্টের মধ্যে কোথায় কর্মসূচির অনুমতি দেওয়া যাবে কিনা ভেবে দেখুন। এই নিয়ে শীঘ্রই রাজ্যকে তাদের অবস্থান জানাতে বলে কলকাতা হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*