রোজদিন ডেস্ক :
নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক ব্যানার্জি পৌঁছে গেলেন ইডি দফতরে। সকাল ১১টার পাঁচ মিনিট আগেই তিনি সল্টলেকের ইডি কার্যালয়ে আসেন। সেখানে প্রয়োজনীয় সই ইত্যাদি করে ভিতরে চলে যান। বহুতল ই ডি ভবনের ওপরে তিনি চলে যান। এর আগে ২০২৩ সালে তিনি পাঁচ হাজার পাতার নথি জমা দিয়েছিলেন। এরপর দীর্ঘ দিন এই নিয়ে আর নাড়া চাড়ার কথা শোনা যায় নি। মূলত কালিঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের অডিও বার্তার সূত্রে তাঁর নাম সামনে আসে। যা নিয়ে অনেক চর্চা হয়েছিল।
সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ড করা হবে। আজ কালিঘাটের বাড়ি থেকে সকাল সওয়া দশটা নাগাদ বেরোন তিনি। সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছতে প্রচার মাধ্যম আজও কার্যত তাঁর ওপর নানা প্রশ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যত বিধ্বস্ত অভিষেক ব্যানার্জি কোন কথা না বলে ভিতরে প্রবেশ করেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা ভবনের মূল ফটক আগলে রাখেন।
গতকাল সিআইডি দফতরে প্রায় সাড়ে আট ঘণ্টা ছিলেন তিনি। বিধায়কদের সই জাল কান্ডে কুণাল ঘোষের সঙ্গে তাঁকে বসিয়ে জেরা করেন আধিকারিক রা। আগামীকাল ও আর ও একটি মামলায় তাঁর সিআইডি দফতরে হাজিরা দেওয়ার কথা আছে৷ নির্বাচনের আগে প্রচারে ডিজে বাজানো ইত্যাদি বলা নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই ঘটনায় তাঁকে তলব করেছে সিআইডি।
আজ ইডি দফতরে ও তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment