প্রতিবেদন: ক্যামাক স্ট্রিটের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে অশান্তির জেরে আজ সোমবার সকালে তাঁকে তলব করেছিল শেক্সপিয়ার সরণি থানা। রবিবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কিন্তু নোটিস পেয়েও এদিন সকালে হাজিরা দিলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকাল ১০টার মধ্যে শেক্সপিয়ার সরণি থানায় তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু হাজিরা এড়ালেন সাংসদ। উল্টে পুলিশকে ই মেইল করে ৪৮ ঘণ্টা সময় চেয়ে নিলেন তিনি। এই মামলায় এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি ছাড়াও ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর-সহ আরও অনেক তৃণমূল নেতাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Be the first to comment