নবদম্পতি মহুয়া, পিনাকীকে শুভেচ্ছা ও অভিনন্দন অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন তৃণমূলের আরেক সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার রাতে অভিষেক তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এই সুন্দর নতুন অধ্যায় শুরু করার সময় আপনাদের দুজনের জন্য অসীম সুখ ও দৃঢ় সহযোগিতা কামনা করছি।”
প্রসঙ্গত, গত ৩০ মে, শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদে বছর ৬৫-র পিনাকী মিশ্রকে বিবাহ করেন। বছর ৫১-এর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যদিও, দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ।
মহুয়া দীর্ঘ দিন মার্কিন অর্থলগ্নি সংস্থা ‘জেপি মর্গ্যান অ্যান্ড চেস’-এ কাজ করেছেন। সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদও সামলেছেন তিনি। সেই সময় ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল মহুয়ার। বিয়েও হয়েছিল তাঁদের। পরে বিবাহবিচ্ছেদ হয়। অন্যদিকে, পিনাকীর প্রথম বিয়ে হয়েছিল সংগীতা মিশ্রের সঙ্গে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
মাঝে মহুয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। গোড়ায় সম্পর্ক মধুর থাকলেও পরে পোষ্যের মালিকানা নিয়ে দুজনের সম্পর্ক তিক্ত হয়। জয়-মহুয়ার ঝামেলা থানা পর্যন্ত গড়িয়েছিল। জয়ের সঙ্গে সম্পর্কে চিঁড় ধরার পর পিনাকীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মহুয়ার। অবশেষে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*