৫ ঘুমন্ত মজুরকে পিষে দিল চলন্ত গাড়ি

Spread the love

রাতের অন্ধকারে নিস্তব্ধ গোটা এলাকা ৷ হাড়ভাঙা খাটনির পর নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন মজুরেরা ৷ চলন্ত গাড়ি পিষে মারল ৫ জনকে ৷ বাকি ৯ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, মজুরেরা ছিলেন বিহারের সহর্ষা এবং খাগারিয়া জেলার বাসিন্দা ৷

জানা গিয়েছে তখন রাত ২টো ৷ ফুটপাথেই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন ৯ মজুর ৷ হানসির দিকে যাচ্ছিল গাড়িটি ৷ ওভারব্রিজের ডিভাইডারে জোরদার ধাক্কা খায় ৷ এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে ধাক্কা মারে ফুটপাথে ৷ যারা শুয়েছিলেন ফুটপাথে তাদের সকলকেই পিষে দেয় ওই গাড়ি ৷ তারপরেও টাল সামলাতে না পেরে ওভারব্রিজের রেলিং ভেঙে ৫০ ফিট নিচে পড়ে যায় গাড়িটি ৷

গাড়ির চালকও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ পুলিশ সূত্রে এমনটাই খবর মিলেছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*