অ্যাসিড হামলায় শীর্ষ রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : অ্যসিড হামলায় সারা দেশে শীর্ষে এই রাজ্য। এন সি আর বি-র রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
সরকারি সুত্রে প্রকাশ, ২০২৩ সালে সারা দেশে ২০৭টি অ্যাসিড হামলার ঘটনায় ৫৭ টিই এই রাজ্যের।
সরকারি সুত্রে আরও প্রকাশ, ২০২১ সাল থেকে সারা দেশেই অ্যাসিড হামলা বৃদ্ধি পেয়েছে। এই হামলায় পশ্চিমবঙ্গের পরেই স্থান বিজেপি শাসিত উত্তর প্রদেশের। সেখানে এই সংখ্যা ৩১। এরপর আছে গুজরাট (১৫) ও রাজস্থান এবং ওড়িশায় ১১ টি।
এন সি আর বি সূত্রে আরও প্রকাশ, নারীঘটিত অপরাধের শীর্ষে আছে যোগীর রাজ্য উত্তর প্রদেশ (৬৬,৩৮১)। দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় রাজস্থান, চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ।
সারা দেশে আদালতে নারী নির্যাতনের বকেয়া মামলার সংখ্যা ২৩ লক্ষর বেশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*