টয় ট্রেনে পরিক্রমার পর দুর্গা বিসর্জন

Spread the love

রোজদিন ডেস্ক : টয় ট্রেনে চড়ে গোটা দার্জিলিং পাহাড় পরিক্রমা করে দেবী দুর্গা চললেন কৈলাসে নিজের ভুবনে!

পশাড়ের নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলের এই অভিনব টয় ট্রেনে প্রতিমা পরিক্রমা নজর কেড়ে নেয় পাহাড়ের  আমজনতার।

দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেনে চড়ানো হয় দেবী প্রতিমাকে। ঘুম, বাতাসিয়া লুপ হয়ে  তিনি যান রংবুল। এর জন্য টয় ট্রেনে র তিনটি  কামরা সংরক্ষিত করেন উদ্যোক্তারা। একটি কামরায় প্রতিমা কে রাখা হয়। ঢাক ঢোলের আওয়াজে মাতোয়ারা হয় পাহাড়। সকলেই জানেন, টয় ট্রেন চলে ঢিমেতালে,  যে পথ দিয়ে পরিক্রমা হয়েছে,  স্থানীয় মানুষ পথের ধারে আগ্রহর সঙ্গে তা দর্শন করেছেন। পাহাড়ের বারো কিমি পথ পরিক্রমা করে রংবুলে শেষ হয় এই অভিনব বিসর্জন যাত্রা। সেখানে নদীতে বিসর্জিত হন প্রতিমা।

আনন্দ বিষাদ মিশে একাকার হয়ে প্রার্থনা ধ্বনিত হয়, আবার এসো মা!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*