রোজদিন ডেস্ক : রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা SIR-এর প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আগামী ৭ অক্টোবর উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি দল রাজ্যে পৌঁছবে। দু’দিনের সফরে তাঁরা সব জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন।কয়েকটি জেলায় গিয়ে সরেজমিনে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন তাঁরা। ৯ অক্টোবর প্রতিনিধি দলের দিল্লি ফিরে যাওয়ার কথা। এই সফরের পরেই রাজ্য-সহ গোটা দেশে বিশেষ নিবিড় সংশোধনীর বিজ্ঞপ্তি জারি করতে পারে জাতীয় নির্বাচন কমিশন।

Be the first to comment