মধ্যপ্রদেশের কানহায় এক দিনে তিনটি বাঘের মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র প্রকল্পে একই দিন তিনটি বাঘের মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। এর মধ্যে একটি পূর্নবয়স্ক বাঘও আছে। তার শ্বাসনালিতে ক্ষতচিহ্ন দেখে অনুমান করা হচ্ছে অন্য কোন প্রাণীর সঙ্গে লড়তে গিয়ে তার মৃত্যু হয়।
মৃত তিনটি বাঘের ময়নাতদন্ত হয়েছে। কানহা ব্যাঘ্র প্রকল্পে ১৩৭ টি বাঘ আছে। মধ্যপ্রদেশের ব্যাঘ্র প্রকল্পগুলিতে মোট বাঘের সংখ্যা ৭৮৫ টি। যা সারা দেশে সব থেকে বেশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*