বসিরহাটে কড়া নিরাপত্তায় ইছামতির ঘাটে প্রতিমা বিসর্জন

Spread the love

রোজদিন ডেস্ক : শুরু হয়েছিল টাকি দিয়ে সেই রেশ বজায় রইল বসিরহাটের ইছামতিতে। একাদশীতেও বসিরহাটের বিভিন্ন নদীর ঘাটে শুক্রবার চলল প্রতিমা নিরঞ্জন। কড়া নিরাপত্তার মধ্যে জনজোয়ারে ভাসল বসিরহাট। বৃহস্পতিবার টাকিতে মহা ধুমধাম করে হয়েছিল প্রতিমা বিসর্জন। একাদশীতে বসিরহাট শহরে হল প্রতিমা নিরঞ্জন। এদিন ইছামতি বোটঘাট, বসিরহাটের বিদ্যাধরী ছোট কলাগাছি, দুলদুলি ডাঁসা নদী-সহ বিভিন্ন নদীর ঘাটে চলে প্রতিমা নিরঞ্জন। সীমান্তবর্তী এলাকায় কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত রকম ভাবে প্রস্তুত ছিল বসিরহাট পুলিশ ও জেলা প্রশাসন। নদীতে স্পিড বোটের মাধ্যমে যেমন নজরদারি চলেছে, তেমনি ড্রোনের মাধ্যমে আকাশপথেও নজরদারি চালানো হয়। গোটা এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। বসিরহাটের বোটঘাট পরিদর্শন করেন বসিরহাটের মহকুমাশাসক আশিস কুমার, বসিরহাট পুলিশ জেলার এসপি ডঃ মেহেদী রহমান হোসেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*