রোজদিন ডেস্ক : পুজো মিটতেই রাজ্যে এলেন বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক। ভুপেন্দ্র যাদব ও সহ পর্যবেক্ষক বিপ্লব দেব আজ কলকাতা আসেন। তাঁদের নিয়ে দলীয় নেতা ও সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। আগামী বছর রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে এবার সর্বশক্তি নিয়োগ করছে গেরুয়া শিবির। এই লক্ষ্যে দলের বিশিষ্ট নেতা ভুপেন্দ্র যাদবকে পর্যবেক্ষক করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। তাঁকে সহযোগিতা করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর নেতৃত্বেই ত্রিপুরায় দীর্ঘ দিনের বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল।

Be the first to comment