দশে দশ

Spread the love
  1. বাংলা গানের কিংবদন্তি, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিবসে  বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মাধ্যমে লেখেন, তাঁর গাওয়া প্রতিটি গান আজও বাঙালি হৃদয়ে সমানভাবে স্পন্দিত হয়। আমার সৌভাগ্য, আমি তাঁর স্নেহধন্য ছিলাম। ২০১১ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পরই আমরা তাঁকে রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গ বিভূষণ’ -এ সম্মানিত করতে পেরেছিলাম। আমরা ধন্য।
  2. গাজ়ায় শান্তি ফেরাতে তোড়জোড়। ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
  3. রাজ্যের একাধিক জেলায় তুমুল বৃষ্টি, তার মধ্যেই DVC-র ছাড়া জল নিয়ে আশঙ্কা রাজ্যে।
  4. বিহার-ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বেড়েছে জলস্তর। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে DVC. গতকালের তুলনায় বাড়তি ৮ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ।
  5. ৬৫ হাজার থেকে বাড়িয়ে ৭৩ হাজার ৬৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধার থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত জলাধার থেকে ৩৭ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে।
  6. রবিবার থেকে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী।
  7. আগামী মঙ্গলবারই কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। আসছেন  নির্বাচন কমিশনের IT ECI সীমা খান্না। পরদিন, অর্থাৎ বুধবার সকাল ১০টায় হবে বৈঠক।
  8. ২০০২ সালের ভোটার তালিকার পর সফট কপি প্রকাশের তোড়জোড় কমিশনের।
  9. মুর্শিদাবাদের ডোমকলে বাড়িতে মজুত বোমা ফেটে মৃত্যু ১ মহিলার, আটক মহিলার স্বামী
  10. দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করলেন গিল, ২৮৬ রানে পিছনে থেকে ব্যাট করতে নামছে ওয়েস্ট ইন্ডিজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*