নিউ টাউনে আদানি গোষ্ঠী দু-হাজার শয্যার  হাসপাতাল করছেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতার নিউ টাউনে আদানি গোষ্ঠী দু হাজার শয্যার হাসপাতাল করবে।শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানিয়ে বলেন, প্রস্তাবিত ওই হাসপাতালের এক হাজার শয্যাই নিম্নবিত্তদের চিকিৎসার জন্য রাখা হবে।

নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাগরিক সমাজের সঙ্গে আলোচনা কালে রাজ্যে কি কি কাজ হয়েছে ও আরও কি কাজ হবে তার রূপরেখা জানান মুখ্যমন্ত্রী। বিশেষত রাজ্যের শিল্পায়নে তাঁরা যে খুব ই গুরুত্ব দিচ্ছেন তা জানান। ওখানে উপস্থিত শিল্পপতি, ব্যবসায়ী দের ও রাজ্যে বিনিয়োগের আহবান জানান। রাজ্য সরকারের শিল্পবন্ধু মনোভাব ব্যক্ত করেন। জানিয়ে দেন, শিল্পায়নে যা প্রয়োজন সরকার সব রকম সহায়তা দিতে প্রস্তুত। তাঁদের কি প্রয়োজন তা জানাতে অনুরোধ করেন।

প্রাক্তন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এখানে আইন শৃঙ্খলা ছিল না। সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ চলত। এখন তার অবসান হয়েছে। বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের নামে ঢালাও খরচ হলেও বিনিয়োগ তেমন কিছুই আসতো না। এবার সেই চিত্র পাল্টেছে।

এই সব প্রসঙ্গে তিনি নিউ টাউনে আদানি গোষ্ঠীর হাসপাতাল তৈরির কথা জানান। রাজ্যের স্বাস্থ্য, শিল্প ক্ষেত্রে বড় বিনিয়োগ আসছে, আরও আসবে বলে আশা রাজ্য সরকারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*