২ হাজার পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয়, হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে পালাবদলের পর প্রায় দু হাজার পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয়। অনেকে পলাতক। বেশির ভাগ পঞ্চায়েতে কাজ ঠিক মত হচ্ছে না বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের অভিযোগ। এই ভাবে চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অতি সম্প্রতি উত্তরবঙ্গ থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও জানিয়েছিলেন, পাহাড়ের জিটিএ, বহু পুরসভায় কোন কাজ হচ্ছে না, বহু পুর প্রতিনিধি পালিয়ে গেছেন, এইভাবে চলতে পারে না বলে তিনিও একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার পঞ্চায়েত নিয়েও একই অভিযোগ করলেন দিলীপ ঘোষও। প্রায় দু হাজার পঞ্চায়েত প্রধান পলাতক বলে তিনি জানান।

এই সব জন প্রতিনিধিদের কাজে ফেরার জন্য তিনিও কড়া বার্তা দেন।

যদিও তাঁদের এই বার্তায় কতটা কাজ হবে কেউ জানেন না। স্থানীয় ভাবে আধিকারিকরা সব কাজ সামাল দিলেও পঞ্চায়েত, পুরসভার নির্বাচিত প্রতিনিধিরা এই ভাবে গা ঢাকা দেওয়ায় ক্ষুব্ধ রাজ্য সরকার।

অনেকের বিরুদ্ধে শো কজ নোটিশও জারি করা হচ্ছে বলে জানা যায়।

রাজ্যে ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। এর মাঝে রাজ্যে পালাবদল হওয়ায় বহু পঞ্চায়েত প্রতিনিধি দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন, অনেকে গ্রেফতারের ভয়ে গা ঢাকা দেওয়ায় সমস্যা দেখা দিয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*