বসিরহাটে ঘর থেকে মিলল যুবকের দেহ, রেললাইনের ধার থেকে উদ্ধার তারই লিভ ইন পার্টনারের দেহ, তদন্তে পুলিশ

Spread the love

প্রতিবেদন: ঘরের মধ্যে নিজেরই লিভ ইন পার্টনার যুবককে খুন করলেন তার মহিলা সঙ্গী। তারপর নিজে গিয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ওই মহিলা। দুজনের দেহ উদ্ধার করল পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শনিবার রাতের এই ঘটনায় তুমুল উত্তেজনা বসিরহাটের ময়লাখোলা এলাকায়। মৃতদের নাম দেবাশিস মণ্ডল (৩২) ও রুনু মণ্ডল (৩৩)। তারা সম্পর্কে মামী ও ভাগ্নে। গত একমাস যাবত ময়লাখোলায় একটি ভাড়া বাড়িতে থাকতেন দু’জনে। তারা লিভ ইন সম্পর্কে ছিলেন। দেবাশিসের পরিবারের অভিযোগ, ভাগ্নে দেবাশিসের সঙ্গে মামি রুনুর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠেছিল। বাড়িতে জানাজানি হতেই ভাগ্নের সঙ্গে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে লিভ-ইন করতেন মামি রুনু। শেষ পর্যন্ত ভাগ্নেকে খুন করে নিজেও আত্মঘাতী হলেন রুনু। কিন্তু কেন দু’জনের এই মর্মান্তিক পরিণতি, সবটাই ধোঁয়াশা পুলিশের কাছে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, গতকাল রাতে রুনুই ফোন করে জানায় সে দেবাশিসকে খুন করেছে। তারপরই সে নিজেও ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

https://www.facebook.com/rojdin.in/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*