রোজদিন ডেস্ক :
উত্তরবঙ্গের চা-বাগান উন্নয়নে ৩১৩. ৩০কোটি বরাদ্দ হচ্ছে। প্রধানমন্ত্রী চা-শ্রমিক প্রোৎসাহন যোজনায় ( পিএমসিএসপি ওয়াই) এই অর্থ বরাদ্দ হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানান।
এই প্রকল্পের আওতায় চা বাগান শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য বিভিন্ন কল্যাণ প্রকল্প নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, চা-বাগানের কঠোর পরিশ্রমী শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা-সহ সার্বিক কল্যাণে তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ। এই প্রকল্পের আওতায় প্রকল্পগুলি রাজ্য স্তরের কমিটি চূড়ান্ত করেছে। শ্রমিক পরিবারগুলির সন্তানদের শিক্ষার জন্য ১৭৭ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৭২ কোটি টাকা, চা-শ্রমিক আশ্রয় যোজনা
খাতে ৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আওতায় পাহাড়ে ৮৮টি ও সমতলে ২৩৩টি বিশ্রামস্থল করা হবে। এই সব কেন্দ্রে সৌর বিদ্যুৎ, শুদ্ধ পানীয় জল, বসা-র ব্যবস্থা, আধুনিক শৌচাগার ইত্যাদি সুবিধা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য দফতর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এই সব প্রকল্পের নোডাল সংস্থা হিসাবে কাজ করবে।
চা-বাগানের শ্রমিকদের উন্নয়ন, সমৃদ্ধির জন্য রাজ্য সরকার সবরকমভাবে সহায়তা করবে বলে তিনি জানান।

Be the first to comment