- আগামীকাল সোমবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। এই উপলক্ষে রাজ্য জুড়ে থাকছে একাধিক অনুষ্ঠান।
- এই উপলক্ষে সোমবার দুপুরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রয়েছে একগুচ্ছ কর্মসূচি। বিকেল ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন অমিত শাহ। এরপর ইকোপার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভূমিপুজো। যাবেন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনেও।
- সোমবার আনুষ্ঠানিক উন্মোচনের আগেই রাতের অন্ধকারে ভাঙা হল শ্যামাপ্রসাদের মূর্তির বেদী, মানিকতলায় উত্তেজনা।
- ভাঙচুরের পিছনে তৃণমূল, পুলিশে অভিযোগ দায়ের আয়োজক বিজেপির যুব মোর্চার।
- আগামী একশো দিনের মধ্যে পেপারলেস হবে রাজ্য বিধানসভা। বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের শেষদিনে ঘোষণা স্পিকার রথীন্দ্র বসুর।
- বসিরহাটে লিভ ইন যুগলের দেহ উদ্ধার, তদন্তে নামল পুলিশ। সঙ্গীকে খুন করে রেললাইনে ঝাঁপ প্রেমিকার।
- নিউটাউনে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল, উদ্যোক্তা আদানি গ্রুপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
- পালাবদলের পর রাজ্যের প্রায় ২ হাজার পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয়, হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
- উত্তরবঙ্গের চা শ্রমিকদের কল্যাণে ৩১৩ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
- পূর্বাভাস মত রবিবার সকাল থেকে কলকাতা-সহ রাজ্য জুড়ে চলছে বৃষ্টি।
- একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। উপকূলবর্তী জেলা ও মতসজীবীদের জন্য কড়া সতর্কতা প্রশাসনের।
- দলের সব পদ ছেড়ে দলনেত্রীকেই নিশানা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, আরও বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়।
- https://www.facebook.com/rojdin.in/

Be the first to comment