ইডি ইডিয়ট বললেন অধীর চৌধুরী, উগরে দিলেন একরাশ ক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক : আই প্যাক কর্ণধারের বাড়ি, অফিসে ইডি-র অভিযান নিয়ে ইডিকে ইডিয়ট বলে তোপ দাগলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী।  ইডি অভিযান, মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়া ইত্যাদি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আইপ্যাক কি তাঁরা আগেই বলেছেন। আর ইডি যে ইডিয়ট তাও জানেন তাঁরা। ইডি শুরু করে, কিন্তু শেষ করে না। আই প্যাক তৃণমূল কংগ্রেসের আরেকটি তোলাবাজ সংস্থা বলে তিনি মন্তব্য করেন।
এই সংস্থা কোথায় কে প্রার্থী হবেন, তা ঠিক করে, নাম নিলামে তোলে, এরপর সেই টাকা “খোকাবাবু”-র কাছে যায় বলে তিনি কটাক্ষ করেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই যে তাঁর নিশানা তা স্পষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*