চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, আতঙ্ক এলাকা জুড়ে, আহত বেশ কয়েকজন

Spread the love

রোজদিন ডেস্ক : দক্ষিণ ২৪ পরগণার চম্পাহাটিতে একাধিক বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ-এ তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। আহত চার জন। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্ফোরণের তীব্র তায় কারখানাগুলি কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। আহতদের অবস্থা গুরুতর। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছেন। কিভাবে এই বিস্ফোরণ হল পুলিশ তা খতিয়ে দেখছে। চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ এই নতুন না, তা সত্বেও কিভাবে ফের এই ঘটনা হল, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, পর পর তিনটি বিস্ফোরণের শব্দ হয়। দুজন গুরুতর আহতকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচন্ড বিস্ফোরণে একটি দীর্ঘ গাছ ভস্মীভূত হয়ে গেছে। আহতরা সকলেই বাজি কারখানায় কাজ করছিলেন বলে প্রকাশ।
চম্পাহাটি সহ রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ নতুন না। এর আগেও দত্তপুকুর, এগরা, ঢোলাহাট, বজবজ ইত্যাদি এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণ প্রাণ কেড়েছে বহু মানুষের। এই সব এলাকায় বাজি কারখানা কার্যত কুটির শিল্প। প্রতিবারই বিস্ফোরণের পর প্রশ্ন ওঠে এইসব কারখানার বৈধ লাইসেন্স আছে কিনা!!
আজ বিস্ফোরণের পরই একই প্রশ্ন উঠেছে। পুলিশ কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করে সব জানার চেষ্টা করছে।
সামনেই বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক মহলে ও আলোড়ন উঠেছে। প্রশ্ন উঠেছে পুলিশ, প্রশাসনের ভুমিকা নিয়েও। এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*