সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : আইপ্যাক-কাণ্ডে তাঁদের কাজে বাধা দান, তথ্য ছিনিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি। এই মামলার শুনানি আগামী ১৪ জানুয়ারি। কিন্তু এরই মধ্যে এই মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে কিন্তু তদন্তকারী সংস্থা। উল্টোদিকে এই মামলায় ইডির আবেদনের আগেই ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। এর ফলে রাজ্য সরকারের বক্তব্য না শুনে কোনও রায় দেওয়ার সুযোগ থাকল না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*