রোজদিন ডেস্ক : এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা এক ব্যাক্তির। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে আসার আগে শুক্রবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন বলাই দাস নামে ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গোপালনগর থানার বেলেডাঙ্গার বাসিন্দা বলাই দাসকে শুক্রবার এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল। ২০০২ এর ভোটার তালিকায় তার নাম না থাকার কারণে তাকে শুনানিতে ডাক পড়ে।শুনানিতে হাজির হলেও কি হবে তা নিয়ে আতঙ্কিত ছিলেন। সেই আতঙ্কের কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন ওই ব্যক্তি, এমনই দাবি করেছে তার পরিবার। শুক্রবার সকালে বলাইকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। এছাড়া গোটা রাজ্যে শুক্রবার এসআইআর আতঙ্কে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

Be the first to comment