ধূলাগড়ে তেলের ট্যাঙ্কারে আগুন, একের পর এক লরি বাস পুড়ে ছাই, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : কনকনে শীতের রাতে আচমকাই হাওড়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়ংকর আগুনের স্রোত দেখে চমকে উঠেছিলেন রাস্তায় থাকা মানুষ জন। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, বাগনানগামী একটি তেলের ট্যাঙ্কারে লিক হয়ে রাস্তায় তেল পড়ে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারের একাধিক লরি, বাসে আগুন ধরে যায়। এই অবস্থায় তেলের ট্যাঙ্কারটি চলতে থাকে ও এগিয়ে যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ, দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এই ভয়াবহ আগুনে কোন হতাহতের খবর মেলেনি। তবে চারটি লরি, একটি বাস পুড়ে ছাই হয়ে যায়। এলাকায় দীর্ঘ ক্ষণ যান চলাচল ও বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও এলাকায় আতঙ্কর আবহ আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*