রাউরকেল্লায় বিমান ভেঙে পড়ে চালক-সহ আহত ৬

Spread the love

রোজদিন ডেস্ক : ওড়িশার রাউরকেল্লায় এক চার্টার বিমান আজ দুপুরে আচমকা ভেঙে পড়ে। দুই বিমান চালক-সহ বিমানে চারজন যাত্রী ছিলেন। তাঁরা আহত হয়ে চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা। বিমানের সামনের দিকের অংশে বড় মাপের ক্ষতি হয়েছে। রাউরকেল্লার এয়ার স্ট্রিপে এই দুর্ঘটনা হয়।
বিমানে চার যাত্রী সুশান্ত কুমার বিওয়াল, আনীতা সাউ, সুনীল ও সবিতা আগরওয়াল এবং চালক নবীন কাদাঙ্গা, সহ-চালক তরুণ শ্রীবাস্তব আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিভাবে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*